মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী সুরুজ হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সাবিনা ইয়াসমিন, পল্লী অগ্রগতি সংস্থার ম্যানেজার লিপি খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন, প্রশিক্ষক ওছমান গণি, শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলীসহ অনেকে।

আয়োজকরা জানায়, এ প্রকল্পের আওতায় অত্রালাকার অস্বচ্ছল ২০ জন নারী অংশগ্রহণ নিচ্ছেন এবং তাদের বিনামূল্যে তিনমাসব্যাপী পেশাদার সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে নারীরা যাতে করে ঘরে বসেই আয়ের পথ পথ তৈরী করতে পারেন এবং পরিবারে আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে পারেন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ

প্রকাশের সময়: ০৮:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬