মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১১ টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় মুরগী পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যক্তি ও অজ্ঞাত আরও একজনসহ দুইজন নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা আহত আরও ৬ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ দুর্ঘটনায় নিহত আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

প্রকাশের সময়: ০২:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬