শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি  

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া খেওয়াঘাটে ইজারাদার কর্তৃক চরঞ্চলের প্রায় ২০ হাজার সাধারণ মানুষের কাছ থেকে নদী পারাপারের জন্য জোরপূর্বক অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে কাপাশিয়া ইউনিয়নের রাজারচর আদর্শ বাজারে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

এতে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জামাল উদ্দিন, ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম, মো. ফুল মিয়া ও মো. লুৎফর রহমানসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, চরঞ্চলের অসহায় মানুষদের কাছ থেকে চাপ প্রয়োগ করে বেশি করে ভারা নেওয়া হচ্ছে। যদি কেউ ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে তাহলে নদীর মাঝ চরে নৌকার যাত্রীদের নেমে দেওয়ারও অভিযোগ করেন। তাই, দ্রুত সময়ের মধ্যে ইজারাদার কে বাতিল করার পাশাপাশি খেওয়া ঘাটটির ভাড়া কমানোর দাবি করেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ার দেন বক্তারা।

গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

সুন্দরগঞ্জে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি  

প্রকাশের সময়: ০৭:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬