শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

বগুড়ার নন্দীগ্রামে ৪ মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী হলেন, নন্দীগ্রাম উপজেলার চকরামপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৪), হাফিজ উদ্দিনের ছেলে সুজন হোসেন (২৬), শেরপুর উপজেলার উচলবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে এনামুল হক (২৫) ও নন্দীগ্রাম উপজেলার ফোকপাল গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে রতন আলী মন্ডল (৪০)।

এ ছাড়াও জিআর মামলার ওয়ারেন্টমূলে ফোকপাল গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে ওয়াজেদ হোসেন ও সিআর মামলার ওয়ারেন্টমূলে কল্যাণনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শিপন আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টমূলে ২ আসামিকে গ্রেপ্তার করেছে। মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

নন্দীগ্রামে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

প্রকাশের সময়: ০৭:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬