রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

গাইবান্ধা সদর উপজেলায় জমিতে থাকা পানিতে ডুবে অমৃতা কুমারী নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমৃতা কুমারী ওই গ্রামের শ্রী রিপন দাসের  মেয়ে।
স্বজনরা জানায়, শনিবার সকালের দিকে বাড়ির উঠানে ও আশেপাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। কিন্তু হঠাৎ করেই সবার অজান্তে বাড়ির পাশের ধানের জমির পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে বাড়ির পাশের জমির পানিতে শিশুটিকে অচেতন ও ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা মিলে তাকে দ্রুত পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যু ঘোষণা করেন।
জনপ্রিয়

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশের সময়: ০৬:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬