দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
-
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) - প্রকাশের সময়: ০৯:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- ৫
জনপ্রিয়



















