সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় সাড়ে ৩ হাজার কৃষক পেলেন কৃষি প্রণোদনা 

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের সাড়ে ৩হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার।

সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান , হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

খানসামায় সাড়ে ৩ হাজার কৃষক পেলেন কৃষি প্রণোদনা 

প্রকাশের সময়: ০৪:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬