সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৮৫৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। একইসঙ্গে এ মাদকের দায়ে মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি মোহাম্মদ হুমায়ুন কবির রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় উল্লাগাড়ী গ্রামের কাঠের মিলের পেছন থেকে হুমায়ুন কবির গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে রাখা ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দকৃত আলামতসহ হুমায়ন কবিরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় ৮৫৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৪:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬