সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় নদীত নিখোঁজ যুবকের সন্ধান মিলেনি

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের ৫দিনেও সন্ধান মিলেনি। এ ঘটনাটি উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের মাধবের ঘাট এলাকায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হয় যুবক মাজেদুল ইসলাম। টানা ৫দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ মাজেদুল ইসলাম (২৩) উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আত্রাই নদীর মাধবের ঘাট এলাকায় মাছ ধরার সময় আর্কস্মিক বজ্রপাত ঘটে। এসময় মাজেদুল নদীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরিদল এনে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সোমবার সকাল পর্যন্ত তাঁর মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের পিতা আব্দুল মজিদ বলেন, আমাদের একটাই আকুতি, দ্রুত সময়ের মধ্যে আমার ছেলেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। মৃত্যু হলেও আমরা যেন তাঁকে শেষ বারের মতো বিদায় জানাতে পারি।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, প্রথম দিন থেকেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রংপুর থেকে আসা অভিজ্ঞ ডুবুরিদলও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার না হওয়ায় শোকাহত পরিবারটির কষ্ট আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধার কার্যক্রমের গতি বাড়াতে নিখোঁজের দ্বিতীয় দিনেই ডুবুরিদল আনা হয়েছে। নদীতে বর্তমানে প্রচুর স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নদী, পুকুর বা খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।

জনপ্রিয়

খানসামায় নদীত নিখোঁজ যুবকের সন্ধান মিলেনি

প্রকাশের সময়: ০৪:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬