সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা খুনের ঘটনায় বিক্ষোভ-সমাবেশ

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলের ছরিকাঘাতে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী খুন হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইসলামী ছাত্র শিবির।

সোমবার (২২ জুন) গাইবান্ধা পৌর পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলার ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, সেক্রেটারি ফাহিম মন্ডলসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, শিবির নেতা সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের এখনো গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাইফুল্লাহর হত্যারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

পরে মিছিল করেন। মিছিলটি পৌর পার্ক চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বাসষ্টার্ন্ড এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, রোববার (২১ জুন) বিকেলে একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বোনারপাড়া এলাকার চৌরাস্তায় মোখলেছুর রহমান মুকুল ও তার লোকজেনর হামলায় শিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতরো আহত হন। নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা খুনের ঘটনায় বিক্ষোভ-সমাবেশ

প্রকাশের সময়: ০৫:০০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬