শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: মোতাহার হোসেন

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মোতাহার হোসেন বলেছেন- দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

শনিবার (১ আগস্ট) সাদুল্লাপুর যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ  ও বায়োগ্যাস পল্লীর উদ্বোধনসহ যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোতাহার হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন যুবক বা যুবতী নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করতে পারেন, আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগও তৈরি করতে সক্ষম হন। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদেরও কাজের সুযোগ করে দিতে পারেন।

চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, যুব উন্নয়নের ইমপ্যাক্ট প্রকল্পের পরিচালক মফিজুল ইসলাম, আর্ন প্রজেক্টের কনসালটেন্ট সাজেদ ফাতেমী, উপপরিচালক হুমায়ন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, থানার ওসি একেএম হাবিবুর রহমানসহ অনেকে।

বক্তারা যুবকদের সঠিকভাবে ঋণের অর্থ ব্যবহার করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রকাশের সময়: ০৭:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬