রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উৎসবমুখর পরিবেশে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণ এবং দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. সামিউল ইসলাম, বিএনপি নেতা এম. এ. গাফফার মোল্লা, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সামছুল হক ও জয়ন্ত সাহা যতন।

বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অতীত ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে পরিচিতি পর্ব শেষে আমন্ত্রিত অতিথি ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুরে প্রেম প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ, যুবক গ্রেফতার

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬