বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। এ সময় তার নিকট থেকে মাদকদ্রব্য বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব-১২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক যুবক সিএনজিচালিত অটোরিকশাযোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ৮টা ৫০মিনিটের দিকে নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেল হকের বাড়ির সামনে নুন্দহ-কদমকুড়ি সড়কে চেক পোস্ট বসানো হয়।

এরপর রাত ৯টা ৫মিনিটে একটি নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা চেক পোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিচালিত অটোরিকশায় থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে তার নিকট থেকে ৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু শেষে রাতেই র‍্যাব-১২ এর সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট-আলামত নন্দীগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। বুধবার (২৬ আগস্ট) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ আসামিকে বগুড়া কোর্টে প্রেরণ করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তারের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়।

জনপ্রিয়

বিয়ের প্রলোভনে পরিষদ কক্ষে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

নন্দীগ্রামে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬