শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও দানবাক্স ভেঙে টাকা চুরিসহ মন্দিরে থাকা কাঁসার বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে মন্দিরে পূজা-আরাধনা শেষে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকাল ৮টার দিকে মন্দিরে এসে তিনি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে ভাঙচুর করা প্রতিমাটি উদ্ধার করা হয়। মন্দির থেকে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির অভিযোগ

প্রকাশের সময়: ০৯:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬