রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় চাকরির প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর প্রলোভনে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল এলাকার বাসিন্দা। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীর সঙ্গে ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন অভিযুক্ত নারী। ২০২৫ সালের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে আরও ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে নেওয়া হয় ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা।

অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়। পরে ওই কাগজপত্র নিয়ে কানাডা অ্যাম্বাসিতে যোগাযোগ করলে যাচাই-বাছাইয়ের পর সেগুলো ভুয়া বলে জানানো হয়। এরপর প্রতারণার অভিযোগে ভুক্তভোগী ২০২৫ সালের ৭ নভেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করেন।

সিআইডি জানায়, তদন্তে বিদেশে পাঠানোর কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি এবং সেগুলো আসল হিসেবে ব্যবহার করে অর্থ নেওয়ার তথ্য পাওয়া গেছে। মামলার তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নার্গিসের প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলাটির তদন্ত করছে সিআইডি। আত্মসাৎ করা অর্থের সম্পূর্ণ পরিমাণ, অর্থের গতিপথ এবং চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

পাবনায় নিজ ঘরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাডায় চাকরির প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬