শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে দিনাজপুর বোর্ড সেরা সুন্দরগঞ্জের রেজওয়ানকে সংবর্ধনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১২১৩ নম্বর পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃতি শিক্ষার্থী মো. রেজওয়ান আহমেদ। অসাধারণ এ সাফল্যের জন্য তাকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার শোভাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি ও বাংলা ভিশন ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয় ওই মেধাবী শিক্ষার্থীকে।

রেজওয়ান আহমেদ দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১২৫০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১২১৩।

রেজওয়ান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তার মায়ের নাম আঞ্জুমানারা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, কবি হোসেন ফারুক, কৃতি শিক্ষার্থীর বাবা ও স্কুল শিক্ষক রেজাউল করিম এবং কৃতি শিক্ষার্থী মো. রেজওয়ান আহমেদ।

বক্তারা রেজওয়ানের এ সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং তার মেধা ও পরিশ্রমের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অদম্য মেধাবী শিক্ষার্থী রেজওয়ান আহমেদকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে তার হাতে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৮:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬