“শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমীর মুহাঃ একরামুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মন্ডল, প্রভাষক কৃষ্ণা সরকার, প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, প্রধান শিক্ষক ও স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, মাদ্রাসা সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলাম, এ গাফফার মোল্লা, এম মাহফুজার রহমান এবং মো. রেজাউল ইসলামসহ আরও অনেকে। এর আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















