শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য: আব্দুর রাজ্জাক

দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নুর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সুস্থ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। মাদকের কড়াল গ্রাস থেকে নিজেকে দূরে রাখতে হবে। শিক্ষার্থীদের এখন আর ২৪ এর ৫ আগস্টের গণঅভ্যুর্ত্থানের মত তেজ নাই। কোন না কোন আসক্তিতে শিক্ষার্থীরা ঝিমিয়ে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের তেজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার সকাল ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি ও মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৫৩তম উপ আঞ্চলিক স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আশরাফী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন।

অনুষ্ঠানে রংপুর অঞ্চলের সকল জেলা শিক্ষা অফিসার, খেলতে আসা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ, বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার রেফারী, বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে ও ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।

প্রকাশের সময়: ০৫:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬