গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকায় প্রেমের সম্পর্কের জেরে এক কিশোর ও এক সন্তানের মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা জমিতে ব্যবহারের জন্য রাখা গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পূর্ব রাঘবপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে আল আমিন মিয়া (১৫) ও পদুম শহর জোর ডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী এবং দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার তাজমিন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর আল আমিন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে এক সন্তানের জননী তাসলিমা আক্তার তাজমিনের গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে রোববার (১১ অক্টোবর) তাজমিন বিয়ের দাবি নিয়ে আল আমিনের বাড়িতে ওঠেন। এসময় আল আমিনের পরিবারের লোকজন মেনে না নেওয়ায় সোমবার (১৩ অক্টোবর) আল আমিন ও তাজমিন দুজনে ক্ষেতের পোকাদমনের গ্যাস ট্যাবলেট খান। এরই মধ্যে টের পেয়ে তাদের উদ্ধার গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর দুজনে মারা যায়। এ অবস্থায় কৌশলে আল আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। আর তাজমিনের মরদেহ পড়ে থাকে হাসপাতালে। পরে ঘটনাটি জানা জানি হলে খরব পেয়ে পূর্ব রাঘবপুর গ্রামের বাড়ি থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দরূল হুদা বলেন, এ ঘটনার খবর পেয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















