গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক সেবনের দায়ে মাসুদ রানা (২০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে সাদুল্লাপুর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুল জান্নাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা উপজেলার বুজরুক জামালপুর গ্রামের মৃত মাহবুবুর রহমান ও মোমেনা বেওয়া দম্পতির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপপরিদর্শক মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাসুদ রানাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















