প্রথম ম্যাচেও একাদশে ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে খুব বেশি কিছু করতে না পারলেও বল হাতে নামের পাশে কিছুটা সাফল্য দেখাতে পেরেছিলেন। ৩৪ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। সাকিবের দল কেকেআর সানরাইজার্সের বিপক্ষে জয়ও পেয়েছিল সেদিন।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপূণ্য দেখালেন কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান। বিশ্বসেরা অল-রাউন্ডার আজ উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়ায় ছিলেন হাড়কিপ্টে। নিজের ৪ ওভারের বোলিং স্পেলে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন
টস জিতে আজ ফিল্ডিং বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারালেও রোহিত শর্মা আর সুর্যকুমার যাদবের দারুণ জুটি এবং ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো মুম্বাই। ইয়ন মরগ্যান একের পর এক বোলার ব্যবহার করেও সাফল্য পাচ্ছিল না।
সাকিব আল হাসানকে তিন নম্বর বোলার হিসেবে বোলিংয়ে নিয়ে আসেন মরগ্যান। এসে প্রথম স্পেলে করেন ২ ওভার। উইকেট নিতে না পারলেও সাকিব রান দিয়েছেন কেবল ১০টি। রোহিত শর্মা আর সুর্যকুমার যাদব আক্রমণাত্মক হলেও সাকিবকে রয়ে-সয়ে খেলতে হয়েছে।
দ্বিতীয় স্পেলে দ্রুতই সাকিবকে নিয়ে আসেন মরগ্যান। এসে দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে দিলেন ৬ রান। উইকেট নিতে পারেননি। পরের ওভারে ৭ রান দিলেও বিধ্বংসী জুটি ভাঙেন সাকিব। ৩৬ বলে ৫৬ রান করা সুর্যকুমারকে ক্যাচ দিতে বাধ্য করেন শুভমান গিলের হাতে।
যেখানে অন্য বোলাররা একের পর এক মার খাচ্ছিল, সেখানে ৪ ওভারে সাকিব দিলেন কেবল ২৩ রান। ৫.৭৫ ইকনোমিতে উইকেটও নিলেন ১টি। নিঃসন্দেহে, দিনের সেরা বোলিংই আসলো সাকিবের হাত থেকে।
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্দান্ত বোলিং কৌশলে অধিনায়কের মান রাখলেন সাকিব
-
জাগো২৪.নেট,স্পোর্টস ডেস্ক - প্রকাশের সময়: ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- ২৭
















