আগামী শুক্রবার (৩০ অক্টোবর) কিংবদন্তি ফুটবলারের জন্মদিন। এর ঠিক দুদিন আগে তার আইসোলেশনে যাওয়ার খবর এলো।
সম্প্রতি ম্যারাডোনার নিরাপত্তা দলের এক সদস্যের শরীরে করোনা লক্ষণ দেখা দেয়। এরপর সতর্ককতা থেকে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন আর্জেন্টনাকে ১৯৮৬ বিশ্বকাপ উপহার দেওয়া ম্যারাডোনা।
ম্যারাডোনার শরীরে অবশ্য কোনো লক্ষণ নেই। তিনি বুয়েনম এইরেসে নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন বলে খবর। বৃহস্পতিবার কভিব-১৯ পরীক্ষা করাবেন তিনি।
এরআগে এ মাসের শুরুতে একবার করোনা পরীক্ষা করিয়েছিলেন ম্যারাডোনা। করোনা আক্রান্ত এক খেলোয়াড়ের সংস্পর্শে আসার পরই এই সিদ্ধান্ত নেন। তবে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।
ম্যারাডোনা এখন আর্জেন্টিনার জিমনাসিয়া লা প্লাতা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার তার দলের খেলাও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ম্যারাডোনা বেশ ক’বারই স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছেন।
আগামীনিউজ/জেহিন
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ম্যারাডোনা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশের সময়: ০৪:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- ১০৯
ঢাকাঃ কিংবদন্তি ফুটবলার, আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক ডিয়োগো ম্যারাডো সেলফ আইসোলেশনে রয়েছেন। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে।
জনপ্রিয়


























