শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা সদর হাসপাতালকে অস্থায়ী মেডিকেল কলেজ ঘোষণা

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালকে অস্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ঘোষণা দেয়া হয়। এখন থেকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দীন-উল ইসলাম বলেন, ’এ ঘোষণার ফলে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব স্থাপনা তৈরি সম্পন্ন না হওয়া পর্যন্ত মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসায় সহায়তা করতে পারবেন। ফলে মাগুরার মানুষ আরও নিবিড় ও উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন। অন্যদিকে মেডিকেলের শিক্ষার্থীরাও শিক্ষকদের সঙ্গে রোগীদের সেবাদানের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবেন। তিনি এ কার্যক্রমে সবাইকে সহায়তার জন্য অনুরোধ করেন।

প্রকাশের সময়: ০৬:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১