দিনাজপুরের হিলিতে মাদক দ্রব্য অভিযানে প্রাইভেট কারে ১৭৭ বোতল ফেনসিডিল নিয়ে ৩ নারী সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা, মৃত জেকের আলীর স্ত্রী বানু বেওয়া (৬২), মৃত রিয়াজ সরদারের স্ত্রী রাজিয়া সুলতানা (৬০), সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম (৩৩), খান সাত্তারের ছেলে মাসুদ রানা (৩৮) এরা সবাই জয়পুরহাট জেলার পাঁচবিবির আটাপাড়া গ্রামের, এবং গাড়ি চালক দিনাজপুরের নবাবগঞ্জ থানার ছিমর গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু সাইদ (২৪)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় হিলি থানার হরিহরপুর পাকা রাস্তার উপর থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় শরীরে রাখা অবস্থায় ১৭৭ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হিলি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জাগো২৪.নেট-কে জানান, ওইসময় হিলির হরিহরপুর নামক পাকা রাস্তার উপর সন্দেহ জনক ভাবে থানা টহলরত পুলিশ সদস্যরা একটি প্রাইভেট কারকে আটক করে। এসময় প্রাইভেট কারে থাকা যাত্রীদের শরীর তল্লাশি করা হয়। তল্লাশি করে ১৭৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল পাচার করার দায়ে গাড়ি চালকসহ ৫ জনকে আটক করে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 















