গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভুক্তভোগি কাঁচামাল ব্যবসায়ীদের ধর্মঘট পালন করাসহ এক সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফাঁসিতলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রুবেল মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি এ সময় তার বক্তব্যে বলেন, ফাঁসিতলা হাট-বাজার ইজারাদার বস্তি ব্যবসায়ীদের উপর অতিরিক্ত টোল আদায় করছে। তাদের দেয়া নির্ধারিত টোল দিতে না চাইলে ইজারাদারের লোকজন বিভিন্ন ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে তাদের নির্ধারিত টোল দিতে হয় ব্যবসায়ীদের। তাই সকল কাঁচামাল বস্তি ব্যবসায়ীরা শুক্রবার তাদের ব্যবসা বন্ধ করে ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছে। এই সংবাদ সম্মেলণের মাধ্যমে হাট ইজারাদারের হাত থেকে ব্যবসায়ীদের মুক্ত করে সরকারী চার্ট অনুযায়ী টোল নির্ধারণ করে দিতে উপজেলা ও জেলা প্রশাসনের নিকট দাবি জানানো হচ্ছে।
এ সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে সবুজ, শাহিন, ফারুক, সেকেন্দার, সালজার, তোজাম, শফিউল, জাইদুল, জিল্লুর, শাহিনুর, ছয়ফুল, আছালত, রাসেদ, জালাল, হারুন, রঞ্জু, ছয়ফুল, রাজ্জাক, খায়রুল, ছালাম, দুলু প্রমূখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















