মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নৃ-গোষ্ঠির মাঝে বকনা গরু ও গো-খাদ্য বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মধ্যে বকনা গরু ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ৩৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীর মাঝে প্রধান অতিথি হিসেবে বকনা গরু ও গো-খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা ডেইরী মিল্ক এসোসিশেনের সভাপতি মো. আলিম সরকার, সাধারণ সম্পাদক মো. আনিসুল হক শাহ্ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. মাহবুবা বেগম, ভেটেরিনারী সার্জন ডা. মৌসুমী আক্তার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন খামারীগণ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১