করোনা অতিমারীকালে গ্রামীণ মজুরদের রক্ষায় ১০দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা সদর উপজেলা কমিটি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা সদর উপজেলা সভাপতি মশিউর রহমান মইশাল, সদর উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সদস্য কাশেম মিয়াসহ নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে দাবি করা হয় করোনাকালে যাদেরকে সহায়তা প্রদানকৃতদের তালিকা প্রকাশ্যে টানানো, প্রত্যেক গ্রামীণ মজুরদের এককালীন ৫০০০টাকা প্রদান, এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ ও সুদ মওকুফ, সকলের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















