” কৃষিই সমৃদ্ধি “এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজস্ব খাতের অর্থায়নে রবি/২০২০-২১ মৌসুমে নতুন আর,ডি,এস ২৭৫ জাত ও প্রযুক্তি সম্প্রসারনে স্থাপিত সূর্যমুখী প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের ক্বারী মোজাম্মেল হকের বাড়ির সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন সরকার। – এতে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি উন্নত জাত- সূর্যমুখী চাষাবাদে অধিক ফলন উৎপাদনে কৃষকদের উদ্ধুর্দ্ধ করন ও সচেতনায় উপস্থিত নারী পুরুষ কৃষকদের উদ্দেশ্যে নানা ধরনের কৃষি ভিত্তিক দিক নির্দেশনামূলক বিশদ আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলার সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি এ্যাডঃ আনোয়ারুল আজিম, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দায়িত্বরত উপ- সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার তৌহিদুর রহমান তোহা ও এরশাদ হোসেন। এছাড়া স্থানীয় সূধিজন ও কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মশিউর রহমান, মোস্তাক মিয়া, আইয়ুব আলী ও মামুন মিয়া।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















