দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক কৃতরা, হিলি ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে আরিফ হোসেন মুন্না (২৫) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে আকাশ হোসেন (২৩)।
বৃহস্পতিবার (৬ মে) এ বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, বুধবার (৫ মে) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হিলি বাজারের বড় মসজিদ রাস্তায় একটি অটোরিকশাকে থানার পুলিশ অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে আটক করি। এসময় অটোরিকশা তল্লাশি করে ৪৫০ পিচ ইয়াবা সহ অটোরিকশা চালকসহ ২ জনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. দিনাজপুর 

















