রাজবাড়ী ট্রেড ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হোটেল শ্রমিক সহ বিভিন্ন অসহায় শ্রমিকদের মাঝে ঈদের শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ শিমুল মোল্লা।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা কার্যালয়ে ট্রেড ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখা সভাপতি রবিউল আলম মিনু ও সাধারণ সম্পাদক আঃ জলিলের নিকট ঈদ শুভেচ্ছা সামগ্রী তুলে দেন এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শেখ তুষার, মোঃ রুবেল হোসেন। জাগো ২৪ কে আনোয়ার হোসেন বলেন শিমুল মোল্লার এই উদ্যেগে তাকে শুভেচ্ছা জানাই
মহসিন মৃধা করেসপন্ডেন্ট জাগো ২৪. নেট রাজবাড়ী 

















