বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় গাছে ডালের আঘাতে নারীর মৃত্যু

হঠাৎ কালবৈশাখীর ঝড়ে গাইবান্ধায় গাছের ডাল মাথায় পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মে) বিকেলে গাইবান্ধা শহরের মার্কাস মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মৃত্যু রাবেয়া বেগম শহরের সরকারপাড়া কফিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বিকেলের দিকে জেলা শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছিল কালবৈশাখী ঝড়। এসময় খাদ্যসামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন রাবেয়া। এরই মধ্যে একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে রাবেয়া বেগম মারা যায়।
স্থানীয় কাউন্সিলর রিজু মিয়া ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ১০:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১