মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে এক পিকআপ থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়।

শনিবার দুপুরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দর থেকে ওইসব পলিথিন জব্দ করা হয়।

জানা যায়, ঢাকা থেকে পলিথিন ভর্তি পিকআপটি রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে ধাপেরহাট নামকস্থানে পিকআপটি পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ পিকআপটি জব্দ করে। এসময় পিকআপে থাকা আবু মুছা ও বেলাল হোসেন নামের দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাদুল্লাপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

প্রকাশের সময়: ০৪:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১