গাইবান্ধার ফুলছড়িতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে গরীব ও দুস্থ ব্যক্তি শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী (চিনি, সেমাই, দুধ, মুড়ি) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি তানজিম চৌধুরী পিয়াস, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জীবন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা তোফায়েল আহম্মেদ প্রমুখ।
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ফুলছড়িতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) - প্রকাশের সময়: ১১:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- ১৪
জনপ্রিয়


















