বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে ‘নিউ লাইফ ফাউন্ডেশন’

রাত পোহালে ঈদ। এইদিন সকালে অন্যসব খাবারে আগে প্রিয়জনদের সঙ্গে খাবেন রান্না করা সেমাই। অধিকাংশ পরিবার এমন খাবার প্রাণভরে খেতে পারলেও, হয়তো খেতে পারবে না নিম্ন আয়ের মানুষেরা। অসহায় এসব মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পীরগঞ্জ-সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংহঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এর অর্থায়নে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন পয়েন্টে রিকশা-ভ্যান চালকসহ অন্যান্য দুস্থ মানুষের মাঝে  মুড়ি, সেমাই, চিনি, দুধ,মাস্ক ও টি-শার্ট বিতরণ করা হয়।

জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান রয়েছে লকডাউন। এর ফলে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষেরা চরম আর্থিক সংকটে পড়েছে। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ঈদ। এ দিনে প্রিয়জনদের নিয়ে ভালো কিছু খাবেন, সেটা নিয়ে পড়ছেন দুশ্চিন্তায়। ভুক্তভোগি এসব মানুষদের মুখে হাসি ফুটাতে ওইসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের তত্ববধায়নে সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রী।

জোয়াদ আলী নামের একজন সুবিধাভোগি বলেন, স্বজনদের নিয়ে ঈদের দিনে নাস্তা হিসেবে সেমাই খাব, এনিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ মুহূর্তে নিউ লাইফ ফাউন্ডেশনের উপহার সামগ্রী পেয়ে অনেকটাইন আনন্দিত।

সংগঠনের চেয়ারম্যান ও আমেরিকান প্রবাসী আবু জাহিদ নিউ ভিডিও কলে জানান,  শুধু ঈদ উপলক্ষে নয়, তিনটি উপজেলার সুবিধা বঞ্চি মানুষদের দীর্ঘদিন ধরে সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এমন চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৮:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১