বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি’কে মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে, সীমান্ত রক্ষিবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ।

শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় হিলি সীমান্তের চেকপোস্টের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াসিন আলীর হাতে মিষ্টি তুলে দেন ভারত হিলি ক্যাম্প কমান্ডার সতিশ কুমার। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি ও ভারত হিলি ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াসিন আলী জানান, মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি’কে।

সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলে জানান তিনি।

প্রকাশের সময়: ০৮:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১