গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বাসের ধাক্কায় সোহেল মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও সন্তান।
শনিবার (১৫ মে) রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিশুদহ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া মহদীপুর ইউনিয়নের পুর্ব গোপালপুর গ্রামের আবু হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, কামদিয়া বাজারের আত্নীয়র বাড়িতে স্ত্রী সন্তানসহ ঈদের দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে শিশুদহ নামকস্থানে অজ্ঞাত একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সোহেল মিয়া। এতে গুরুতর আহত হয় নিহতের স্ত্রী ও শিশু সন্তান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















