বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১০০ জন কর্মহীন মানুষ পেলো খাদ্যসামগ্রী

লকডাউন পরিস্থিতিতে গাইবান্ধার কর্মহীন দোকান কর্মচারীর ঈদ উপহার হিসেবে ১০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  জেলা প্রশাসক মো. আবদুল মতিনের উপস্থিতিতে ওইসব মানুষদের মধ্যে চাল, ডাল,তেল, চিনি, সেমাই ও লবণ দেয়া হয়।

জেলা প্রশাসক বলেন- করোনা ভাইরাস সংক্রমণ দিনদিন বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সচেতন হই,লকডাউন মেনে চলি ও আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করবেন। প্রচুর খাদ্য মজুদ আছে তাই কাউকে খাদ্য নিয়ে বিচলিত না-হওয়ার পরামর্শ দেন তিনি। পর্যায়ক্রমে আরো সহায়তা করা হবে এমন আশ্বাসবাণী করেন জেলা প্রশাসক।

আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকার্ত আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মকছুদার রহমান শাহান, জেলা দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক চঞ্চল সাহা প্রমুখ।

জনপ্রিয়

গাইবান্ধায় ১০০ জন কর্মহীন মানুষ পেলো খাদ্যসামগ্রী

প্রকাশের সময়: ০৭:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১