বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: গাইবান্ধায় একদিনে আক্রান্ত ১১০, সুস্থ ৬০ জন

গাইবান্ধা জেলায় দিনদিনে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন রোগি।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। আজ ১১০ জন আক্রান্তদের মধ্যে সদরে ৫১ জন, গোবিন্দগঞ্জে ২৪ জন, সাদুল্লাপুর ও পলাশবাড়ীতে ১০ হন করে, সুন্দরগঞ্জে ৮ জন, সাঘাটায় ৫ জন ও ফুলছড়ি উপজেলায় ২ জন রয়েছে।

এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৭৩ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৬৩ জন, মৃত্যুবরণ করেছে ২৪ জন। বর্তমানে আইসোলেশনে ৫৮৬ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।

জনপ্রিয়

করোনা: গাইবান্ধায় একদিনে আক্রান্ত ১১০, সুস্থ ৬০ জন

প্রকাশের সময়: ১০:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১