বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় লকডাউনে গরীব মানুষকে খাদ্য দেয়ার দাবি

চলমান লকডাউনে গাইবান্ধার শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষদের খাদ্য দেয়ার দাবিতে স্থানীয় মালিবাড়ির ঝাউবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) কমিউনিস্ট পার্টি, ঝাউবাড়ী শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, লকডাউনের নবম দিন অতিক্রান্ত হলেও দিন আনে দিন খাওয়া শ্রমজীবী মানুষের জন্য তেমন কোন উদ্যোগ না নেয়নি সরকার।খাবার না দিয়ে গরীব মানুষকে সেনা-পুলিশ দিয়ে ঘরে আটকানোর চেষ্টা অমানবিক। তারা অবিলম্বে শ্রমজীবী মানুষের ঘরে খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য জেলা প্রশাসনের নিকট জোড় দাবি জানান। সেই সাথে গাইবান্ধা জেনারেল হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু ও চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবি জানান।

জনপ্রিয়

গাইবান্ধায় লকডাউনে গরীব মানুষকে খাদ্য দেয়ার দাবি

প্রকাশের সময়: ০৩:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১