বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৪৬ মামলায় ৩২ হাজার টাকা অর্থদণ্ড

গাইবান্ধা জেলায় করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের নবম দিনে ৪৬ মামলায় ৩২ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৯ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলার প্রত্যেক উপজেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মানুষেরা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ওই পরিমান টাকা জরিমানা করা হয় ।

ইতিপূর্বে লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা ও তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা, পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা, ৬ষ্ঠ দিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা ও সপ্তম দিনে ৭৮ মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা ও অষ্টম দিনে ৭০ মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৩৬ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।

এসব অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ওই পরিমানের টাকা জরিমানা করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয়

গাইবান্ধায় ৪৬ মামলায় ৩২ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশের সময়: ০৯:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১