বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

চলমান লকডাউনে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই শিক্ষার্থীদের পড়াশোনা। ঠিক তেমনি ভাবে এর ব্যত্যয় ঘটেনি বাংলাদেশের আলিয়া মাদরাসা শিক্ষা জগতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসেও।  চলছে পড়াশোনা অনলাইনে, বাড়িতে অফলাইনে কিংবা সরকারি সিদ্ধান্ত মোতাবেক এসাইনমেন্টের কার্যসম্পাদনের মাধ্যমে।

রোববার (৮ আগস্ট) তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষার্থী’২১ ব্যাচের সকল শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে ”শিক্ষা সেমিনার” অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা বিষয়ক দিকনির্দেশনা দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। তিনি বলেন, তোমাদেরকে ভালো ছাত্র হতে হবে। সমাজের সবচেয়ে ভালো ছাত্র তা’মীরুল মিল্লাতের ছাত্রকেই হতে হবে। এসাইনমেন্টের উপর ভরসা করে পড়াশোনা বন্ধ করে বসে থাকলে চলবে না। পরীক্ষার পূর্ব পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাহতাব উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও নৈতিক মান উন্নত করার তাগিদ দেন।
অন্যদিকে দাখিল বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহদী জাগো২৪.নেটকে বলেন, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস করা থেকে আমরা বিরত। আজ অনলাইন শিক্ষা সেমিনারে শিক্ষকদের সাথে একত্রিত হতে পেরে আমরা উচ্ছ্বসিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাকসুর ভিপি মু.আব্দুল আলিম, সঞ্চালনা করেন টাকসুর  জিএস মিসবাহুল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন টাকসুর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও দাখিল পরীক্ষা’২১ ব্যাচের শিক্ষার্থীরা।
জনপ্রিয়

দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৭:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১