বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কিশোর গ্যাং ও বখাটেদের আড্ডা বন্ধে পুলিশী অভিযান

বগুড়ায় শহর জুড়ে কঠোর নিরাপত্তা টহল চালিয়েছে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অভিযান এই রিপোর্ট লেখা রাত ৮টা পর্যন্ত চলমান ছিল৷ পুলিশ শহরে অভিজাত এলাকা জলেশ্বরীতলা, আলাতাফুনেচ্ছা খেলার মাঠ, বকশিবাজার, ইয়াকুবিয়ার মোড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ওই সময় সিগনাল অমান্য করায় ও সন্দেহভাজন হিসেবে প্রায় ১৫ জন যুবককে আটক ও একটি সাদা রঙের এফজেট মটর সাইকেল জব্দ করা হয়৷

অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ ও ডিবির ওসি আব্দুর রাজ্জাক নেতৃত্ব দেন।

জেলা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবাঞ্চিত আড্ডা থামাতে আমাদের এই কার্যক্রম। এতে করে বখাটে ছেলেদের উৎপাত কমা সহ নানা রকম অপকর্ম কমে যাবে৷ মূলত বিভিন্ন এলাকায় যেন গ্যাং কালচার গড়ে না উঠতে পারে এজন্য এই অভিযান। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানায়, শহরে শান্তি শৃঙখলা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর। শুধু শহরে নয় নবাগত পুলিশ সুপার মহদোয়ের নির্দেশে পুরো জেলায় এ অভিযান শুরু হবে। তিনি আরও জানান, আটকদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে

প্রকাশের সময়: ১০:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১