রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের দায়ে ১ জনের কারাদণ্ড

বিরামপুরে কম্পিউটারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)র জন্ম তারিখ পরিবর্তনের দায়ে ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিরামপুর পৌর শহরে সোহেল কম্পিউটারে শিমুলতলী গ্রামের গুলজার হোসেনের ছেলে ওয়ারেস আলী বয়স্ক ভাতা প্রাপ্তিতে বয়স বাড়ানোর জন্য যায়। সেখানে কম্পিউটার মালিক সোহেল ও তার সহযোগি সাব্বির আহম্মেদ অবৈধভাবে স্ক্যানিং এর মাধ্যমে বয়স বাড়ানোর নিমিত্তে ১৯৬৩ সালের স্থলে ১৯৫৩ সাল পরিবর্তন করে সমাজসেবা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন।

বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার তদন্ত সাপেক্ষে জাল জন্ম তারিখ পরিবর্তন করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯/৪৫ ধারায় কর্মচারী সাব্বির হোসেনকে ১৫ দিনের কারাদন্ড এবং পরিবর্তনকারী ওয়ারেস আলীকে ১ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।

জনপ্রিয়

২৩ অগাস্ট একজন মহিরুহের মৃত্যুবার্ষিকী

বিরামপুরে এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের দায়ে ১ জনের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৫:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১