বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে এক নারীর কারাদণ্ড

বিরামপুর উপজেলায় এক বোতল মদসহ আটক এক নারীকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। পুলিশ সোমবার (৯ আগস্ট) তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে জানান, উপজেলার ভেলারপাড় গ্রাম থেকে রবিবার রাতে পুলিশ এক বোতল (৭৫০ মিলিগ্রাম) ভারতীয় মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ রফিকুল ইসলামের স্ত্রী নাইচ বেগমকে (৩০) আটক করে। নাইচকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনপ্রিয়

বিরামপুরে এক নারীর কারাদণ্ড

প্রকাশের সময়: ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১