মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে হুইল চেয়ার বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় তরুণ যুব সংঘ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৯ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে পলাশবাড়ী তরুণ সংঘ।

পলাশবাড়ী তরুণ যুব সংঘের উদ্যোগে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা মাঠে ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী তরুণ যুব সংঘের প্রতিনিধি শাহীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, ওসি (তদন্ত) মতিউর রহমান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পলাশবাড়ী তরুণ সংঘের সদস্য শাকিল আহম্মেদ, মামুন রহমান,আবু জাফর বাপ্পী ও আরিফ মন্ডল প্রমুখ।

পলাশবাড়ী তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মো. রিমন আহম্মেদ এরশাদের সার্বিক তত্ত্বাবধানে সমাজে পিছিয়ে পড়া গরীব-অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনটি।

উল্লেখ্য, ২০১৫ সালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাটে সামাজিক ও আত্মমানবতার সেবায় যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী এই তরুণ সংঘটি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পলাশবাড়ী তরুণ সংঘের সদস্য কাজী আল আমিন।

নন্দীগ্রামে জন্মনিয়ন্ত্রণ উপকরণ সরবরাহ নেই, বিপাকে সেবাগ্রহীতারা

পলাশবাড়ীতে হুইল চেয়ার বিতরণ

প্রকাশের সময়: ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১