মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২২ সালে রোনালদো-মেসি একই দলে

বিশ্বের অন্যতম সবচেয়ে বড় দলবদল করে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসানের পর লিওনেল মেসির সঙ্গে চুক্তি করেছে তারা। এখানেই শেষ নয়, চমক আরো দিতে চায় ফরাসি জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করতে চায় প্যারিস ক্লাব।

না, এই মৌসুমে নয়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও এএস’এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জায়গায় রোনালদোকে হয়তো দেখা যেতে পারে। এই মৌসুমের পর দুজনই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ এই মৌসুমের পর শেষ হবে। এমবাপ্পে ও পিএসজির কাগজে কলমে সম্পর্ক আছে এই মৌসুম পর্যন্ত।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারকে এক দলে, পাশাপাশি খেলার কথা ভাবা কল্পনাতীত। পিএসজি যদি সত্যিই জুভেন্টাস ফরোয়ার্ডকে রাজি করাতে পারে, তাহলে বিশ্ব ফুটবলে বিশাল ঘটনাই ঘটতে যাচ্ছে। যেমনটা তারা করেছে মেসির সঙ্গে চুক্তি করিয়ে। এখন কেবল অপেক্ষা!

সুত্র: আগামী নিউজ

২০২২ সালে রোনালদো-মেসি একই দলে

প্রকাশের সময়: ১০:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১