শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অক্সিজেন সিলিন্ডার দিলেন মফিজুর হক সরকার

গাইবান্ধার সাদুল্লাপুরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার।

সোমবার (২৩ আগস্ট) বিকেল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগমের নিকট তিনি অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার বলেন, করোনা রোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেন। সেই অক্সিজেনের যেন সংকট না পড়ে, সে জন্য সাদুল্লাপুর উপজেলা পরিষদকে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছি, ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও শাহিনুল ইসলাম মন্ডলসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৭:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১