বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়নের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ীতে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে মোজাম্মেল হক বিষু (৫৫) নামে এক পিয়ন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। জানাযায়, উপজেলার সোনারা ইউনিয়নের পশ্চিম সোনারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে । তিনি স্থানীয় সোনাহাট দারুল উলুম দাখিল মাদ্রাসার পিয়ন হিসেবে কর্মরত ছিলেন । নিহতের পরিবার জানান, সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় নিজ বাড়ীতে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পরে যায়। মাটিতে পরা অবস্থা দেখে তাকে মাটি থেকে তুলে নিয়ে ভ্যানে করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম।

প্রকাশের সময়: ০৮:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১