জয়পুরহাটের পাঁচবিবিতে রাজশাহী কৃষি ব্যাংক (রাকাব) ধরঞ্জী শাখায় গ্রাহকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আহস্ট) দুপুরে রাকাব ধরঞ্জী শাখা চত্বরে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাকাব ধরঞ্জী শাখার ব্যবস্থাপক এ.কে.এম শহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপক শারমিনা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম, ধরঞ্জী ইউপির প্যানেল চেয়ারম্যান মোনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি, ইউপি সদস্য মমতাজ উদ্দিন, ফারায়েজ মন্ডল, উর্ধতন কর্মকর্তা মেহেদী হাসান, ক্যাশিয়ার ইকরামুল হাসান প্রমুখ।
রাকাব ধরঞ্জী শাখার ব্যবস্থাপক এ.কে.এম শহিদুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এ অনুষ্ঠানে ১২ জন কৃষকের মাঝে ১০ লক্ষ টাকা প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাঁচবিবি (জয়পুরহাট) 















