শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দিনভর বৃষ্টি, জনজীবনে বিপর্যস্ত

গাইবান্ধার জেলার বিভিন্ন অঞ্চলে দিনভর গুড়ি গুড়ি ও কখনো মূসলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে কাঁচা রাস্তায় হাঁটু কাদাসহ জনজীবনে বিপর্যস্ত নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর থেকে পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি ঝড়তে দেখা গেছে।

এদিকে, বিরামহীম বৃষ্টির কারণে, শ্রমজীবি মানুষেরা বেকায়দায় পড়েছে। অনেকে জীবিকার তাগিতে বৃষ্টিভেজা শরীরে রিকশা-ভ্যান চালাচ্ছেন। আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের মাঠে কাজ করছিলেন। এসময় কখন যেন বজ্রপাত ঘটে, এমন ভয় বিরাজ করছিল তাদের মনে।

এছাড়া রাস্তাঘাট ও অফিস আদালতে মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাহিরে বেরুতে পারেনি। দিনভর বৃষ্টিপাতে খরপি-১ মৌসুমের কৃষি ফসলেরও ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

রিকশা চালক, আজাহার আলী জাগো২৪.নেট-কে বলেন, দুপুর বেলা থেকে বৃষ্টি শুরু হলেও সন্ধ্যার পর পর্যন্ত  অবিরত চলছিল। তবুও স্ত্রী-সন্তানের অন্ন যোগাতে বৃষ্টিতে ভিজে গাড়ী চালাতে হচ্ছিল। তবে অন্য দিনের তুলনা অর্ধেক রোজগার হয়নি আজ।

অপরদিকে, আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো২৪.নেট-কে জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আগামী দু’তিন দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস মিলেছে।

প্রকাশের সময়: ০৭:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১